ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩-৬-২০২৬ বিকাল ৫:৪৮

বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাদারীপুরে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কর্তৃপক্ষ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

জানা যায়, মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে কয়েক বছর আগে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় প্রায় সাড়ে ৫ এক একর জমি সরকারিভাবে পৌরসভার নামে বরাদ্দ দেওয়া হয়। ওই জমিতে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হলেও দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি জমি দখল করে রাখায় প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

পৌর কর্তৃপক্ষের মতে, ডাম্পিং স্টেশন নির্মাণ না হওয়ায় পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। নির্ধারিত স্থানে বর্জ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য জাহানদার আলী জাহান, মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় পৌর কর্তৃপক্ষ প্রকল্পের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল তুলে ধরেন। অপরদিকে এলাকাবাসী তাদের বিভিন্ন উদ্বেগ ও মতামত উপস্থাপন করেন। পরে উভয় পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয় এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান জটিলতা নিরসনের বিষয়ে মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে। পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় প্রকল্প বাস্তবায়নে সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয় এবং আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা