ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পেকুয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২৬ দুপুর ১২:৫০

কক্সবাজারের পেকুয়া উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

৪ জুন (বৃহস্পতিবার) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কংগ্রেসে উপজেলা (অতিরিক্ত) কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ভূমি নুরুল আকতার নিলয়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, মৎস কর্মকর্তা বুলবুল আহমেদ। অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষি উদ্যোক্তা এবং মাঠপর্যায়ের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি চর্চা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের বিকল্প নেই। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, ফসলের বহুমুখীকরণ, উন্নত জাতের বীজ ব্যবহার এবং কৃষি উদ্যোক্তা তৈরির কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণের ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে, উৎপাদন খরচ কমেছে এবং কৃষিতে নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বেড়েছে। বিশেষ করে নিরাপদ সবজি উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার এবং বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ কৃষকদের ব্যাপকভাবে উপকৃত করছে

অনুষ্ঠানে বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, পুষ্টিসমৃদ্ধ সবজি ও ফল উৎপাদন পদ্ধতি এবং কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।অংশগ্রহণকারী কৃষকরা এসব স্টল ঘুরে দেখে নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন এবং কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন।

বক্তারা আরও বলেন, কৃষিকে বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের ভ্যালুচেইন উন্নয়ন এবং যুব সমাজকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সংরক্ষণ সুবিধা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে

দিনব্যাপী এ কংগ্রেসে কৃষকদের মধ্যে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্যসামগ্রী বিতরণ করা হয় এবং সফল কৃষকদের সম্মাননা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকলে কৃষির আধুনিকায়ন ত্বরান্বিত হবে এবং কৃষকদের জীবনমান আরও উন্নত হবে। 

অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে তারা কৃষির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রশ্নের উত্তর দেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা