ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শরণখোলায় নসিমন উল্টে প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু, আহত ১


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৪-৬-২০২৬ দুপুর ১২:৫১

বাগেরহাটের শরণখোলায় কাঠবোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. সুজন মোল্লা (৩৮) নামে এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিয়াদ নামে নসিমনে থাকা এক শ্রমিক আহত হয়েছেন।

​বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুডুখার বাজার সংলগ্ন কালভার্ট মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। আহত শ্রমিক রিয়াদকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঠভর্তি নসিমন নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন সুজন মোল্লা। পথে ছুডুখার বাজারের মোড় ঘুরতে গেলে কালভার্টের কাছে পৌঁছানোর পর নসিমনটি নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায় এবং তিনি নসিমনের নিচে চাপা পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​নিহতের বাবা হানিফ মোল্লা জানান, সুজন মোল্লা দীর্ঘ দিন সৌদি আরবে ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি দেশে ফিরে আসেন। বিদেশে আর যাবেন না—এমন সিদ্ধান্ত নিয়ে দেশেই কাঠের ব্যবসা শুরু করেন। ব্যবসার কাজের জন্য একটি নসিমন কিনে তিনি নিজেই সেটি চালাতেন।

​সুজনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী এবং আট বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

​এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা