রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিশুদ্ধ পানির সংকট, বছরের পর বছর অচল ট্যাপ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জনসাধারণের ব্যবহারের জন্য স্থাপন করা পানির একটি ট্যাপ বছরের পর বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। ফলে উপজেলা পরিষদে বিভিন্ন কাজে আসা মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিনেও ট্যাপটি সচল না হওয়ায় সেবাপ্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, করোনাকালীন সময়ে উপজেলা ভূমি অফিসের প্রধান ফটকের সামনে জনসাধারণের জন্য পানির ট্যাপটি স্থাপন করা হয়। তবে উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই সেটি অচল হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় পার হলেও ট্যাপটি আর ব্যবহারোপযোগী করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে শত শত মানুষের সমাগম হয়। কিন্তু মডেল মসজিদ ছাড়া উন্মুক্তভাবে বিশুদ্ধ পানির অন্য কোনো ব্যবস্থা নেই। ফলে প্রয়োজনের সময় অনেককেই বাইরে থেকে পানি কিনে পান করতে হয়।
সেবা নিতে আসা উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিনদামিন গ্রামের বাসিন্দা মো. সাইদুল ইসলাম বলেন, “বিভিন্ন কাজে উপজেলা পরিষদে আসতে হয়। অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এ সময় পানির প্রয়োজন হলে বাইরে থেকে কিনে খেতে হয়। ট্যাপটি চালু থাকলে সাধারণ মানুষের উপকার হতো।”
উপজেলায় প্রশিক্ষণ নিতে আসা এক যুবক বলেন, “উপজেলা চত্বরে প্রতিদিন অনেক মানুষের সমাগম হয়। অথচ বিশুদ্ধ পানির সহজলভ্য কোনো ব্যবস্থা নেই। অচল ট্যাপটি সচল করা হলে সেবাপ্রার্থীদের ভোগান্তি কমবে।”
রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এস এম নজরুল ইসলাম বলেন, “উপজেলা পরিষদ চত্বরে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ আসেন। তাঁদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে ট্যাপটি অচল থাকা দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।”
নাম প্রকাশে অনিচ্ছুক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারীর দাবি, উদ্বোধনের পর থেকেই পানির ট্যাপটি কার্যত অচল রয়েছে। তিনি বলেন, “নামে মাত্র প্রকল্পটির উদ্বোধন করা হয়েছিল। বাস্তবে এটি শুরু থেকেই ব্যবহারোপযোগী ছিল না।”
রায়গঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, “আমি এ উপজেলায় যোগদানের আগেই করোনাকালীন সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। তবে এটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চালু করার উদ্যোগ নেওয়া হবে।”
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের আশা, উপজেলা পরিষদ চত্বরে আগত সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে অচল পানির ট্যাপটি দ্রুত সচল করা হবে এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত
রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই
সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড
৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন
টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২
মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী
১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ
পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার