ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে মরণফাঁদ কালভার্ট: এক বছরেও সংস্কার হয়নি, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৪-৬-২০২৬ দুপুর ১২:৫৮

নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পূর্বপাড়া (মোল্লাবাড়ি সংলগ্ন) গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার কালভার্টটি দীর্ঘ এক বছর ধরে ভেঙে পড়ে আছে। সংস্কারের অভাবে বর্তমানে এটি স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের জন্য এক সাক্ষাৎ মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, তবুও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সরেজমিন দেখা যায়, চৌঘরিয়া পূর্বপাড়ার গ্রামের মাঝখান দিয়ে চলে যাওয়া পাকা রাস্তাটির গুরুত্বপূর্ণ এই কালভার্টটির ছাদের বড় একটি অংশ ধসে পড়েছে। ভাঙা অংশে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। জীবনের ঝুঁকি নিয়ে এর ওপর দিয়েই রিকশা, সিএনজি অটোরিকশা ও ছোট-বড় যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, এক বছর আগে কালভার্টটির মাঝখানের অংশ ধসে পড়ার পর থেকেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা মেরামতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভাঙা কালভার্টের কারণে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি সেবা এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানবাহন চলাচলের সময় প্রায়ই যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ছেন। দ্রুত এই কালভার্টটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে শিবপুর উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র গণমাধ্যমকে বলেন, বিষয়টি তাদের নজরে রয়েছে। কালভার্টটি নতুন করে নির্মাণের জন্য এডিপি প্রকল্পের আওতায় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যেই কাজ শুরু হবে।

স্থানীয়রা এখন কেবল আশ্বাসের বাণী নয়, দ্রুত নতুন কালভার্ট নির্মাণের দৃশ্য দেখতে চান, যাতে তারা নির্বিঘ্নে ও নিরাপদভাবে যাতায়াত করতে পারেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার