আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
নওগাঁর আত্রাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. বিপ্লব হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. বিপ্লব হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিপ্লব হোসেন বান্দাইখাড়া সিদ্ধেশরী মোড় এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোঃ সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহযোগী সংগঠন শ্রমিকলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া আত্রাই থানার এসআই মো. সাহাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বান্দাইখাড়া সিদ্দেশ্বরী মোড় এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিকলীগের কিছু নেতাকর্মী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সিদ্দেশ্বরী মোড় এলাকয় তার দোকান ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বান্দাইখাড়া সিদ্ধেশরী মোড় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছে এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied