ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীর রাজীবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৪-৬-২০২৬ দুপুর ১:০

নেত্রকোণার  খালিয়াজুরীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বরফভর্তি বোতল দিয়ে মাথায় আঘাত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আজিমেল কদর এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ১ জুন এ সংক্রান্ত চিঠি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে খালিয়াজুরী উপজেলা শিক্ষা কার্যালয়ে পৌঁছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১৮ মে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। ঈদের ছুটির কারণে চিঠিটি পৌছতে দেরি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী মুগ্ধ তালুকদার (১১) মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের হানিফ তালুকদারের ছেলে। তার বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে স্থানীয় নানার বাড়িতে থেকে পাশ্ববর্তী খালিয়াজুরী উপজেলার  রাজীবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

আর অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

বিদ্যালয়, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মে দুপুরে বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করার সময় শিক্ষক কাউসার আহমেদ বরফভর্তি বোতল দিয়ে মুগ্ধর  মাথায় আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে। পরে বাড়িতে নেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটে এবং একাধিকবার জ্ঞান হারানো, বমি ও কান দিয়ে রক্তক্ষরণের ঘটনা ঘটে। পরে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় পরদিন মুগ্ধর মামা মারুফ খান বাদী হয়ে শিক্ষক কাউসারে বিরুদ্ধে  খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে পরদিন পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এদিনই আদালত থেকে তার জামিন মঞ্জুর করা হয়।

এদিকে ঘটনাটি তদন্ত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। পরে তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষক কাউসারের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়।  পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ মারধরের কথা স্বীকার করলেও গুরুতর আঘাতের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, শিক্ষার্থী অতিরিক্ত দুষ্টুমি করায় শাসন করা হয়েছিল, খারাপ উদ্দেশ্যে আঘাত করা হয়নি।

খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আজিমেল কদর বলেন, তদন্তে শিক্ষার্থীকে আঘাত করার সত্যতা পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরই প্রেক্ষিতে বিভাগীয় মামলা হয়েছে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।  কিছু প্রক্রিয়া শেষে পরবর্তীতে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।  পরে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত