ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের রাস্তায় নসিমন চাপায় প্রান গেল সৌদি প্রবাসীর


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৪-৬-২০২৬ দুপুর ১:১১

বাগেরহাটের শরণখোলা উপজেলার রাস্তায় বে-পরোয়া চালানো নিজের নসিমনের চাপায় প্রান হারিয়েছেন মো. সুজন মোল্লা (৪০) নামের একজন সৌদি প্রবাসী। বৃহস্পতিবার  সকালে উপজেলার ছুটুখার বাজার সংলগ্ন সেতু এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর এলাকার হানিফ মোল্লার  ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। গত তিন মাস আগে দেশে ফিরে এসে গাছের ব্যবসা শুরু করেন বলে স্থানীয়রা জানান। প্রর্ত্যক্ষদর্শীরা বলেন বৃহস্পতিবার সকালে গাছ বিক্রি শেষে সুজন নসিমন যোগে বাড়ি ফিরছিলেন। পথে ছুটুখার বাজার সংলগ্ন কালভার্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের চাপায় গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে  হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। শরনখোলা থানার ওসি শামিনুল হক নসিমন উল্টে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্ত্তি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সুজন মোল্লা পিতা-মাতা, স্ত্রী  ও একটি মেয়ে সন্তান রেখে গেছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত