বিদেশ পাঠানোর প্রলোভনে টাকা আত্মসাত: ভুক্তভোগী পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরে অভিযোগ
নোয়াখালীর সুবর্নচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নে বিদেশে নেওয়ার কথা বলে হাতিয়ে নেয়া টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত ব্যাক্তিরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের উপর সঙ্গবদ্ধ ভাবে অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ৫ জন গুরুতর আহত হয়। পরে একই দিন রাতে ভুক্তভোগী পরিবারের বাড়িতে ঢুকে তাদের বসত ঘরে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে বলেও অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।
অভিযুক্তরা হলেন, ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেরামতপুর ও জনতার বাজার এলাকার আবুল কাশেম ভান্ডারীর ছেলে আবুল কালাম প্রঃ বাবলু (৩৮), আবদুল মমিন ভান্ডারীর ছেলে নুর হোসেন প্রঃ নয়ন ভান্ডারী, আবদুল হাশেম ভান্ডারীর ছেলে মোঃ ফরিদ (৪০), মোঃ মিয়া (৫০), আবুল কাশেম প্রঃ ডাল কাশেম, মোঃ রাজু (১৯), রজিনা বেগম (৩৫), পারভীন বেগম (৪০), নাজমা বেগম (৩৫)।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর পূবে বিদেশ গমনের উদ্দশ্যে টাকার প্রয়োজন হওয়ায় ভিকটিমের মাধ্যমে দেড় লাখ টাকা সুধের উপর নিয়ে অভিযুক্ত আবুল কালাম প্রঃ বাবলুকে প্রদান করে। প্রায় ৫ বছর যাবৎ উক্ত টাকার লাভ্যাংশ বহন করার পরও ভিক্টিম এর কোন প্রতিকার পাইনি। এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম প্রঃ বাবলুকে বহুবার টাকা ও লভ্যাংশ পরিশোধের জন্য অনুরোধ করা হলেও সে কোন প্রকার কর্ণপাত করেনি। এমনকি তার চাচা ও নিকটাত্মীয়দের অবগত করেও কোনো প্রতিকার পাইনি। প্রায় ৬ মাস পূর্বে অভিযুক্ত আবুল কালাম প্রঃ বাবলু বিদেশ থেকে দেশে আসে। এরপর ভিকটিম ও তার পরিবার একাধিকবার বিরোধটির সুষ্ঠু সমাধানের জন্য আবুল কালাম প্রঃ বাবলুকে অনুরোধ করলেও সে বিভিন্ন অজুহাত ও তালবাহানা করে বিষয়টি এড়িয়ে যায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবগত করলে তারা একাধিকবার বিচার-সালিশের উদ্যোগ গ্রহণ করিলেও আবুল কালাম প্রঃ বাবলু কিংবা তার পরিবারের সদস্যগণ নির্ধারিত বৈঠকে উপস্থিত হয়নি।
আহতরা হলেন, একই এলাকার মহিন উদ্দিন ব্যপারী বাড়ির মোঃ মাইন উদ্দিন (৩৫), বিবি ফাতেমা খাতুন ( ৫০), বিবি রহিমা বেগম (৩১),
অন্তসত্বা শারমিন আক্তার (২৪), ডালিয়া আক্তার প্রিয়া (২০), সফি আলম (২৩), রবি আলাম (৩০) ও
নুর মাওলা (২১)।
এ বিষয়ে প্রতিকার চেয়ে চর জব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ও তার পরিবার।
ঘটনার বিষয়ে চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান জানান, বিদেশের টাকার বিষয়ে একটি মারামারির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী একটি পরিবার। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭