ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

শেরপুরে বালু দস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ২: হাসপাতালে ভর্তি


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৪-৬-২০২৬ দুপুর ২:৫

শেরপুরে বালুদস্যুদের হামলায় এক বন কর্মকর্তা ও এক বনরক্ষী আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার নকশী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
আহতরা হলেন, রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান (২৮) এবং একই বিটের বনরক্ষী জিয়াউর ইসলাম (৩০)।
জানা যায়, প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল সংঘবদ্ধভাবে দুই বন কর্মকর্তার ওপর হামলা চালায়। হামলার পর স্থানীয় বাসিন্দারা ও বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা করিম মিয়া বলেন, বুধবার ভোর ৫টার দিকে গজনী এলাকায় একটি বালুর গাড়ি আটক করেন গজনী বিট কর্মকর্তা সালেহীন। পরে তিনি আমাকে ফোন দিলে আমি এসিএফ স্যারসহ ঘটনাস্থলে যাই। সেখান থেকে বালুর গাড়ি ও চালককে আটক করে আমাদের রাংটিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। পরে পরিস্থিতি খারাপ হতে পারে ভেবে ঝিনাইগাতী থানায় জানানো হলে পুলিশ আসলে চালক ও গাড়িটি তাদের কাছে হস্তান্তর করা হয়। এরই রেশ ধরে রাতে বালুদস্যুরা আমাদের বন কর্মকর্তা ও বনরক্ষীর ওপর হামলা চালায়। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশকে অবহিত করা হয়েছে।
বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তী বিষয় পরে জানানো হবে।
শেরপুর জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার শুভ্রাংশু ব্যানার্জি বলেন, বন বিভাগের দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের মাথায় আঘাত রয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল।
তিনি আরও জানান, আহতদের হাসপাতালে আনার পর শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন।
ঘটনার খবর পেয়ে রাত ১২টার দিকে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, ঝিনাইগাতীতে বন বিভাগের দুইজন আহত হয়েছেন বিষয়টি আমরা জেনেছি। তারা বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থিক সহায়তা

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত

সলঙ্গায় অগ্রণী ব্যাংক স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন

বিরামপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বালু দস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ২: হাসপাতালে ভর্তি

বিদেশ পাঠানোর প্রলোভনে টাকা আত্মসাত: ভুক্তভোগী পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরে অভিযোগ

কার্তুজসহ কাঞ্চনার রিফাত গ্রেফতার, সক্রিয় সদস্য ছিলেন শক্তিশালী গ্রুপের

বাগেরহাটের রাস্তায় নসিমন চাপায় প্রান গেল সৌদি প্রবাসীর

খালিয়াজুরীর রাজীবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নিরব মুন্সী

আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

নরসিংদীতে মরণফাঁদ কালভার্ট: এক বছরেও সংস্কার হয়নি, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগ: তদন্তে মিলল সত্যতার প্রাথমিক প্রমাণ, নামজারি বাতিল