বিরামপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে সমাবেশ অনুষ্ঠিত
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি ১ ঘন্টা কলম বিরতির আহ্বানে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকের শাখায় পালিত হয়েছে ১ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০ টায় ঢাকামোড়ে ইসলামী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে শুরু হয় সাত দফা দাবি ও গ্রাহক সমাবেশ। সকাল ৯ টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি পালন করতে দেখা গেছে।
ফোরামের পক্ষ থেকে অবিলম্বে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল করে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে স্বপদে বহাল, এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দাবি জানানো হয়।
এর আগে গত সোমবার একই দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক ও ব্যবসায়ীদের জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এবং বেধড়ক লাঠিচার্জ করে। এতে ৩০ জন গুলিবিদ্ধ সহ শতাধিক গ্রাহক আহত হয়। পরবর্তীতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামী ব্যাংকের সামনে ৭ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মহানগর, জেলা ও উপজেলাগুলোতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহিনুর আলম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন, অধ্যাপক মোকসেদ আলী, ডেন্টিস রাকিবুল ইসলাম, নুর আলম, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, অধ্যক্ষ সায়েদ আলী সরকার, মোস্তাকিম আজাদ প্রমুখ
ইসলামী ব্যাংক বিরামপুর শাখা প্রধান এ.এইচ.এম. রাশেদ কবির মন্ডল বলেন, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকদের দাবিতে তাদের আমানতকৃত সম্পদের সুরক্ষার জন্য তারা যে দাবি উপস্থাপন করেছেন, তাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে আমরা সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কলম বিরতি পালন করেছি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied