সলঙ্গায় অগ্রণী ব্যাংক স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক পিএলসি শাখাটি স্থানান্তরের চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রাহকসহ স্থানীয় সর্বস্তরের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অগ্রণী ব্যাংক সলঙ্গা শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন গ্রাহকসহ সর্বস্তরের ব্যবসায়ীরা।
এসময় বক্তারা বলেন, সাধারণ জনমতকে সম্পূর্ণ উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহল শাখাটি অন্য জায়গায় স্থানান্তরের পাঁয়তারা করছে।ব্যাংকটি স্থানান্তরিত হলে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ সঞ্চয়কারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক লেনদেনে চরম ভোগান্তি সৃষ্টি হবে।
কোনো যৌক্তিক কারণ ছাড়াই গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করার এই চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না । অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।
সঞ্চয়ী ও সিসি হিসাবধারী গ্রাহক, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭