টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থিক সহায়তা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরার পথে গত ২৫ মে নওগাঁর মান্দা উপজেলার ৯জন ও নিয়ামতপুর উপজেলার ১ জনসহ ১০ জন
নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫জন। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জন ও আহত ৫ পরিবারকে এই আর্থিক সহায়তা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মো. আব্দুর রাকিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি মো. নাসির উদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন এবং যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক।
অনুষ্ঠানের শেষে নিহত ১০ জনের পরিবারের হাতে ১০ হাজার এবং আহত ৫ জনের পরিবারের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার তাদের হাতে তুলে দেওয়া হয়।
বক্তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সকলের দোয়া কামনা করেন এবং তাদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত