অ্যাড. দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও তার মন্ত্রীত্ব পুনঃবহালের দাবীতে সংবাদ সম্মেলন
পার্বত্য মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার এবং তার মন্ত্রীত্ব পদটি পুনঃবহালের দাবীতে সংবাদ সম্মেলন করেছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে স্থানীয় একটি হোটেলে গণঅধিকার পরিষদের সাবেক সংসদ সদস্য প্রার্থী এম এ বাশার ও স্বতন্ত্র প্রার্থী পহেলা চাকমা।
সংবাদ সম্মেলনে এসময় তারা বলেন, পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান অসুস্থতার কথা বলে নিজ থেকে পদত্যাগ করেনি বরং তাদের মধ্যে অর্ন্তকোন্দল ও একটি মহল তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এটা সম্পূর্ণ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান উপর ষড়যন্ত্র বলে আমরা মনে করি। এর ফলে পার্বত্য অঞ্চলের সাধারণ প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে এক ধরনের জটিল ও স্থবির অবস্থা বিরাজ করছে, যা পার্বত্যবাসীদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
তারা আরো বলেন, সম্প্রতি নবগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে যেভাবে নিয়োগ প্রদান করা হয়েছে, তা ১৯৯৭ সালের ঐতিহাসিক পার্বত্য চুক্তির মূল চেতনার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ও বিধিসম্মত নয়। পার্বত্য চুক্তির 'ঘ' খণ্ডের ১৯ নং অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে “পাহাড়ীদের মধ্য হইতে একজন মন্ত্রী নিয়োগ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে এবং এই মন্ত্রণালয়কে সহায়তা করবার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হইবে।”
চুক্তির এই আইনি বাধ্যবাধকতাকে উপেক্ষা করে এবং পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের আকাঙ্খার পরিপন্থীভাবে বর্তমান মন্ত্রণালয়ে নিয়োগ প্রদান করায় গভীর অসন্তোষ ও প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়েছে।
আর পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদের কোনো বিধান নেই। বিধায়, চুক্তির সাথে সাংঘর্ষিক ও বিধি-বহির্ভূতভাবে নিযুক্ত বর্তমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (মীর হেলাল)-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ হতে অবিলম্বে প্রত্যাহার ও অপসারণ করা হোক। একইসাথে ভবিষ্যতে এই মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের বাহিরে কোন লোক কোনভাবেই প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদায়ন না করার বিধান কঠোরভাবে অনুসরণ করা হোক।
তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তির 'ঘ' খণ্ডের ১৯নং অনুচ্ছেদের বিধান অনুযায়ী পাহাড়ী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও মন্ত্রণালয়ের গতিশীলতা নিশ্চিত করতে সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান-কে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া আহবান জানান এয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য প্রার্থীরা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied