বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
রাজশাহীর বাঘা পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী তাজুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন স্থানীয় ঠিকাদার রবিউল ইসলাম।
ঠিকাদারের লিখিত অভিযোগ
ঠিকাদার রবিউল ইসলাম বলেন, "বাঘা পৌরসভার কোভিড-১৯ প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার কাজ ৬ মাস আগে শেষ করি। বকেয়া বিলের জন্য ৫ মাস ধরে তাগিদ দিলে প্রকৌশলী তাজুল ইসলাম আমার কাছে ৩ লাখ টাকা ঘুষ চান। ঘুষ দিতে অস্বীকার করায় এখন পর্যন্ত বিল পরিশোধ করেননি।"
তিনি আরও উল্লেখ করেন, ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় টেন্ডার আইডি ১২৫৮০১৬-এর আওতায় বাঘা-আড়ানী রোড থেকে সাহারা কাউন্সিলরের বাড়ি পর্যন্ত ২৫০ মিটার রাস্তার কাজ লটারির মাধ্যমে 'মায়ের দোয়া কনস্ট্রাকশন' পায়, যার প্রোপ্রাইটর তার স্ত্রী নিশাত জাহান। কাজের মূল্য প্রায় ২৬ লাখ ৩৫ হাজার ৯৭৫ টাকা। গত ১৮ মে ২০২৬ কাজটি উদ্বোধন হয়।
রবিউলের দাবি, "৩ জুন সহকারী প্রকৌশলী মো. মুকুল হোসেন বলেন রাস্তার গাঁথুনি কম আছে। আমি সিডিউল মোতাবেক কাজ হয়েছে জানাই। ওই দিন বিকেল ৩টায় প্রকৌশলী তাজুল ইসলাম গাঁথুনি ঠিক নেই বলে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। ৪ জুন সকালে বিলের জন্য গেলে তিনি পূর্বের ৩ লাখ ও নতুন কাজের ১ লাখসহ মোট ৪ লাখ টাকা ঘুষ দাবি করেন। অস্বীকার করায় ঠিকাদার বাবু ও হিরাউল ইসলামের সামনে আমার ফাইল ছুড়ে ফেলে দেন এবং চেয়ার তুলে হামলার উদ্দেশ্যে তেড়ে আসেন।
তিনি প্রকৌশলী তাজুল ইসলামের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে জানতে প্রকৌশলী তাজুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, "আপনি অফিসে আসেন। সাক্ষাতে কথা হবে"—বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাম্মী আক্তার বলেন, "এ সংক্রান্ত কোনো তথ্য আমার জানা নেই, তাই আমি এ সম্পর্কে কিছু বলতে পারব না।
এ ঘটনায় ঠিকাদার ও পৌর কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭