নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া: পুলিশি সহায়তায় সংযোগ বিচ্ছিন্ন, মিটার অপসারণ
নবীগঞ্জে দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান চালাতে গিয়ে গ্রাহকের অসহযোগিতা ও অসদাচরণের মুখোমুখি হয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এ ঘটনায় পুলিশি সহায়তায় সংশ্লিষ্ট গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার ও সার্ভিস ড্রপ তার অপসারণ করা হয়।
জানা যায়, নবীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন পারকুল এলাকায় এক গ্রাহকের ৬ মাসের অধিক সময়ের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বকেয়া আদায়ের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ওই গ্রাহকের কাছে গেলে তিনি অসহযোগিতামূলক আচরণ করেন এবং কর্তব্যরত কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অবহিত করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিদ্যুৎ বিভাগের দল বকেয়া গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে। একই সঙ্গে নিয়ম অনুযায়ী মিটার ও সার্ভিস ড্রপ তার অপসারণ করা হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা সকল গ্রাহককে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার আহ্বান জানান, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস