ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

লালন শাহ সেতুতে মোটরসাইকেল রেসিং, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, প্রশাসন নীরব !


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৪-৬-২০২৬ দুপুর ৪:৩৬

পাবনা ও কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী লালন শাহ সেতু এখন রেসিং ট্র্যাক ও আড্ডাখানায় পরিণত হয়েছে। ১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি বর্তমানে বেপরোয়া মোটরসাইকেল চালকদের দৌরাত্ম্যে যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুতে প্রতিনিয়ত উচ্চ শব্দের সাইলেন্সার ব্যবহার করে ঝুঁকিপূর্ণ গতিতে মোটরসাইকেল চালিয়ে রেসিং করতে দেখা যায়, এতে মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।অথচ রহস্যজনক কারণে প্রশাসনকে নীরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।
বেপরোয়া মোটরসাইকেল চলাচলের পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবে সেতুর দুই পাশে মোটরসাইকেল, প্রাইভেটকার এমনকি ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন থামিয়ে অনেকে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ আবার বিয়ের পর নতুন বউ ও পরিবার-পরিজন নিয়ে ফটোশুট করতেও আসেন। ফলে সেতুটি এখন পার্ক, পর্যটন কেন্দ্র কিংবা আড্ডার স্থানে রূপ নিয়েছে।
চালকদের অভিযোগ, এসব কারণে স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেতুর দুই পাশে হঠাৎ যানবাহন থামানো এবং মানুষের ভিড়ের কারণে চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি উচ্চ গতিতে বেপরোয়া মোটরসাইকেল চলাচল দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে অনেকেই যানবাহন থামিয়ে ছবি ও ভিডিও ধারণ করছেন। কিন্তু নিয়ন্ত্রণহীন এই ভিড়ের কারণে সেতু এলাকায় সৃষ্টি হচ্ছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। একই সঙ্গে মাঝেমধ্যেই উচ্চ শব্দের সাইলেন্সার ব্যবহার করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেসিং করতে দেখা যায় একদল চালককে।

এ বিষয়ে লালন শাহ সেতুর অপারেশন ম্যানেজার মো. আতিকুল হাসান জানান ,এসব সমস্যা নিয়ে  সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় বৈঠকে আলোচনা হয়েছে। দর্শনার্থীদের সেতুর ওপর থেকে সরিয়ে দেওয়া এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এক জায়গা থেকে সরিয়ে দিলে তারা আবার অন্য জায়গায় অবস্থান করছে, আবারও ভিড় করছে। এ নিয়ে মাঝেমধ্যেই বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
তিনি আরও বলেন, সেতুর ওপর বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেসিং ও অস্বাভাবিকভাবে যানবাহন চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও ধারণ কিংবা যানবাহন থামিয়ে রাখার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহলের দাবি, এ ধরনের অনিয়ন্ত্রিত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেতু কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসনের কঠোর নজরদারি জরুরি। অন্যথায় গুরুত্বপূর্ণ এই সেতুতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।#
পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন

এএ আজাদ হান্নান,প্রতিনিধি,ঈশ্বরদী ॥ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে এক সময়ের ঐতিহাসিক ভেন্যু পাকশী রেলওয়ে মাঠে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হলো একটি টানটান উত্তেজনাপূর্ণ ও জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচ। ‘চির অগ্রদূত সংঘ’ আয়োজিত এই বিশেষ প্রীতি ফুটবল ম্যাচে শাহরিয়ার হাইড্রোলিক ইলেকট্রনিক্সকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা (গোল্ডকাপ) লুফে নিয়েছে পাকশী রেলওয়ে ফুটবল ট্রেনিং সেন্টার। গতকাল  বিকেলে পাকশী অগ্রদূত সংঘের আয়োজনে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর পাকশীর ঐতিহাসিক মাঠে এমন আকর্ষণীয় ফুটবল ম্যাচ দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা ভিড় জমান এবং উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন। প্রথমার্ধ নিষ্ফলা, দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল ৬০ মিনিটের এই ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করে। কোনো পক্ষই গোল করতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। তবে খেলার দ্বিতীয় ভাগে আক্রমণের ধার বাড়ায় পাকশী ফুটবল ট্রেনিং সেন্টার। দ্বিতীয়ার্ধের একটি চমৎকার আক্রমণ থেকে দলটির পক্ষে জয়সূচক প্রথম গোলটি করা হয়। পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে লড়ে শাহরিয়ার হাইড্রোলিক ইলেকট্রনিক্স। তবে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টারের রক্ষণভাগের দৃঢ়তা এবং নির্ধারিত ৬০ মিনিটের মধ্যে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকশী। উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান খেলা শেষে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম উজ্জ্বল। পরে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে আকর্ষণীয় গোল্ডকাপ ও মেডেল তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: তৌহিদ আখতার পান্না: প্রতিষ্ঠাতা সভাপতি, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব এবং সাংগঠনিক সচিব, জাতীয় সাংবাদিক সোসাইটি (কেন্দ্রীয় নির্বাহী কমিটি)। ,ব্যারিষ্টার পারলি হোসেন,সোহেল রানা: সভাপতি, পাকশী বিভাগীয় রেলওয়ে শ্রমিক কর্মচারী দল। খন্দকার সোহেল রানা: সম্পাদক, পাকশী বিভাগীয় রেলওয়ে শ্রমিক কর্মচারী দল। সুমন হোসেন: সাংগঠনিক সম্পাদক, পাকশী বিভাগীয় রেলওয়ে শ্রমিক কর্মচারী দল। এছাড়াও এলাকার ফুটবল অনুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত পুরস্কার ও মেডেল তুলে দেন। অতিথিরা তাঁদের বক্তব্যে পাকশীর ফুটবলের গৌরবোজ্জ্বল অতীত স্মরণ করে এই মাঠকে নিয়মিত খেলার মাধ্যমে মুখরিত রাখার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপদাহ অব্যাহত। মানুষের দুর্ভোগ

র‍্যাব-১৫ এর অভিযানে পেকুয়ায় অস্ত্রধারী আটক, উদ্ধার অস্ত্র-গুলি

লালন শাহ সেতুতে মোটরসাইকেল রেসিং, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, প্রশাসন নীরব !

নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া: পুলিশি সহায়তায় সংযোগ বিচ্ছিন্ন, মিটার অপসারণ

বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

সিংড়ায় ২ লক্ষ টাকার চায়না জাল জব্দ

‎সাঘাটার জুমারবাড়ি ইউনিয়ান পরিষদে সেবার নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ

অ্যাড. দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও তার মন্ত্রীত্ব পুনঃবহালের দাবীতে সংবাদ সম্মেলন

আলোচনায় এগিয়ে তরুণ সমাজ সেবক মোহাম্মদ শামীম

কবরের ওপর বাথরুম, নিজের নামে কবরস্থানের জমি! ক্ষোভে ফুঁসছে দুই গ্রাম

বরগুনায় এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থিক সহায়তা