র্যাব-১৫ এর অভিযানে পেকুয়ায় অস্ত্রধারী আটক, উদ্ধার অস্ত্র-গুলি
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, গোলাবারুদ ও কার্তুজসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, পেকুয়া উপজেলার শিলখালী এলাকার কাছেমুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা মসজিদের সংলগ্ন তিন রাস্তার মোড়ে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে বুধবার (৪ জুন) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এক পেশাদার অস্ত্রধারীকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আহম্মদ নুর (৪০)। তিনি পেকুয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
র্যাব জানায়, আটককৃতের হেফাজত থেকে ২টি দেশীয় তৈরি ব্যারেল সংযুক্ত একনালা বন্দুক, ২টি তাজা বন্দুকের কার্তুজ, ২টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং ৫ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড