ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৪-৬-২০২৬ বিকাল ৫:২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপ-শাখার সামনে বর্তমান নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুরশীদ আলম এর নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ গ্রাহকরা।

'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে পূর্বের এমডি ওমর ফারুক খান-কে পুনর্বহালসহ ৭ দফা দাবি জানানো হয়।

​গ্রাহকদের এই আন্দোলনের মুখে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা ১ ঘণ্টা ব্যাংকের সকল প্রকার দাপ্তরিক ও লেনদেন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে।

​৪ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টায় নাচোল উপ-শাখার কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের গ্রাহক ও সচেতন নাগরিক অংশ নেন।

​মানববন্ধনে বক্তব্য দেন, ব্যাংককের গ্রাহক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, মাওলানা রইস উদ্দিন, ওবায়দুল্লাহ ও ইসমাইল হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

​বক্তারা অভিযোগ করে বলেন, ব্যাংকের বর্তমান নতুন এমডি খুরশীদ আলম এর যোগদানের পর থেকে গ্রাহকদের স্বার্থ চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। আমানতের সুরক্ষা নিশ্চিত করা এবং ব্যাংকটিকে লুটেরা ও ফ্যাসিস্টদের দোসরদের হাত থেকে মুক্ত করতে অবিলম্বে বর্তমান এমডি-কে অপসারণ করতে হবে। 

একই সাথে গ্রাহকবান্ধব ও দক্ষ পূর্বের এমডি  ওমর ফারুক খান -কে দ্রুত পুনর্বহাল করার জোর দাবি জানান তারা।

​মানববন্ধনে গ্রাহকরা আমানতের নিরাপত্তা, গ্রাহক স্বার্থ রক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বৈষম্য দূরীকরণসহ ৭ দফা দাবি সংবলিত লিফলেট ও ব্যানার প্রদর্শন করেন । একই সাথে গ্রাহকদের দাবির প্রতি সংহতি জানিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১ ঘণ্টার কলম বিরতির আহ্বানও জানানো হয়।

​গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত এই ৭ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচির ডাক দেওয়া হবে। ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম পুনরায় শুরু হয়।

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১