রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোছা. সুলতানা রাজিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভুইয়াগাঁতী মমজান সুপার মার্কেটে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, উপজেলার পূর্ব লক্ষ্মীখোলা গ্রামের তৃতীয় শ্রেণির এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ তাঁর বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগ এনেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন, ঘটনার দিন সকাল ৮টা ৫৩ মিনিটে তিনি যথাযথভাবে হাজিরা নিশ্চিত করে কর্মস্থলে যোগদান করেন এবং নিয়মিত দায়িত্ব পালন করেন। তাঁর জানা মতে, ওই দিন ভুক্তভোগী শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়নি এবং কোনো চিকিৎসকের শরণাপন্নও হয়নি। সে ক্ষেত্রে আলামত নষ্ট করার অভিযোগের কোনো ভিত্তি নেই।
সুলতানা রাজিয়া আরও বলেন, একটি সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি এ ধরনের অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ ও প্রচারের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী মণ্ডলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার