ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৪-৬-২০২৬ বিকাল ৫:৫০

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত আলী আটক। হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে এবং বেনাপোল বাজারের শ্রবনী হার্ডওয়ার প্রতিষ্ঠানের মালিক।

 বৃহস্পতিবার ডিবি যশোরের এসআই কামরুজ্জামান এবং এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তার কাছে থাকা বিশেষ কায়দায় লুকানো ইয়াবার চালান  আটক করে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী 'অথৈয় সোহান পরিবহন' নামের একটি বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলী কাছে থাকা একটি শুঁটকির ব্যাগে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  আটক আসামির নামে এর আগে চট্টগ্রামের একটি মাদক মামলা আছে। 

স্থানীয়রা জানান, ইয়াবাসহ আটক হযরত হার্ডওয়্যার ব্যবসার আঁড়ালে দীর্ঘবছর ধরে ইয়াবা ও স্বর্ন ব্যবসা করে আসছে।  তার এ ব্যবসার সাথে কে কে জড়িত পুলিশ রিমান্ডে নিলে তা বেরিয়ে আসবে। হযরত অবৈধ মাদকদ্রব্য ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য আইনে  মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা