আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
রেলওয়ে পশ্চিম জোনের নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এলাকার বিপুলসংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছে। যাত্রীরা দ্রুত এই রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন। জানা গেছে, মোট ১১টি উপজেলা নিয়ে বিশাল নওগাঁ জেলা গঠিত।
এই বৃহত্তম জেলার মধ্যে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনটি ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেশনের উত্তরে নওগাঁর রাণীনগর উপজেলা, পশ্চিমে রাজশাহীর বাগমারা উপজেলা, দক্ষিণে নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলা ও পূর্বদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা অবস্থিত। আর এই উপজেলাগুলোর বেশির ভাগ মানুষ ট্রেনযোগে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আহসানগঞ্জ রেল স্টেশনটি ব্যবহার করে থাকে।
কেননা আহসানগঞ্জ স্টেশনটি হলো এই বিশাল প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে নিকটতম রেল স্টেশন। প্রতিদিন এ অঞ্চলের অসংখ্য মানুষ বিভিন্ন জরুরি কাজে ঢাকা যাতায়াত করে। ঢাকাগামী মোট ৯টি ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ব্রডগেজ লাইনের ট্রেনগুলো হলো চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস।
মিটারগেজ লাইনের ট্রেনগুলো হলো লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস। এর মধ্যে শুধু নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের আত্রাইয়ে যাত্রাবিরতি রয়েছে। অন্যগুলোর যাত্রাবিরতি নেই।
বিশাল এলাকার বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের ক্ষেত্রে মাত্র দুটি ট্রেন পর্যাপ্ত নয়। প্রতিদিন অনেক ঢাকাগামী যাত্রী টিকিট পায় না। টিকিট না পেয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীর ফেরত যেতে হয়। আর যেসব যাত্রীর ঢাকা যাওয়া অতি জরুরি তারা স্ট্যান্ডিং টিকিট কেটে প্রায় আট ঘণ্টার জার্নি কষ্ট করে দাঁড়িয়ে থেকে ঢাকা যান।
ট্রেনযাত্রী মো. খোরশেদ আলম, ইলিয়াছ আহমেদ, মীম, দীনা, মৌ, তিথি, সুমি, পারভেজ গান্ধাভী, নিয়ামত আলী বাবু, আল আমিন মিলন বলেন, জরুরি প্রয়োজনে প্রায় সময় ঢাকা যাতায়াত করতে হয়, যে দুটি ট্রেনের যাত্রাবিরতি আছে, যাত্রীর সংখ্যা অনেক বেশি তার টিকিট পাওয়া যায় না।
এজন্য ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে, ঢাকাগামী অন্য ট্রেনগুলোর আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি দিলে এ সমস্যার সমাধান হবে। আহসানগঞ্জ স্টেশন সূত্রে জানা গেছে, প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব আয় সরকারি খাতে জমা পড়ে এই স্টেশন থেকে যা, আশপাশের অন্য রেল স্টেশন থেকে অনেক বেশি।
নওগাঁ-০৬( আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সমগ্র নওগাঁ জেলার মধ্যে আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আশপাশের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষজনের ঢাকা যাতায়াতের জন্য এটি একমাত্র রেল স্টেশন। ঢাকাগামী ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি জরুরি। অসংখ্য মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ঢাকাগামী ট্রেনগুলোর যাতে আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি হয়, সে ব্যাপারে আমি আন্তরিকভাবে চেষ্টা করব।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এবং জনস্বার্থ বিবেচনায় ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে যাতে দ্রুত এর একটি কার্যকর সমাধান পাওয়া যায়। যৌক্তিক কারণে আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনে সব ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতির জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied