ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৪-৬-২০২৬ বিকাল ৫:৫৭

গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন যাত্রী। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে বাসন সড়ক এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কয়রা গ্রামের হামেদ প্রামাণিকের ছেলে সুজন (৩৮)। অপরজনের পরিচয় জানাতে পারে নি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গাজীপুরগামী অনাবিল পরিবহনের একটি বাস বাসন সড়ক এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছিল। আর ওই বাসের পিছনে দাঁড়িয়ে ছিল একটি অটোরিকশা। এ সময় একই দিক থেকে আসা টাঙ্গাইল-মধুপুরগামী বিনিময় পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুই বাসের মাঝখানে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়। মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা চালকসহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাসের সামনের অংশে আটকে পড়া অটোরিকশা থেকে হতাহতদের বের করতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। পরে বাসের সামনের অংশ কেটে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অটোরিক্সার দৌরাত্ম, বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং যাত্রী ওঠানামা করার কোন ব্যবস্থা না থাকায় প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত