ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৪-৬-২০২৬ রাত ১১:১
আওমীলীগ সরকারের সময় ১৮ বছর ফেনী পৌরসভার নানা অনিয়ম দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।  নিয়মবহির্ভূত ভবনের নকশা অনুমোদন ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা গুরুতর অভিযোগও রয়েছে আজিজের বিরুদ্ধে। 
 
বিগত সরকারের ১৮ বছর ফেনী পৌরসভা লুটপাটে রামরাজত্ব চালিয়েছেন আজিজ সিন্ডিকেট । এতে লুটে নিয়েছে শত কোটি টাকা। বিগত সময়ে ফেনী পৌরসভার কনজারভেন্সি শাখা থেকেও লুট হয়েছে ২৮৮ কোটি টাকা। এসব লুটে সহযোগিতার জন্য এমপি নিজাম উদ্দিন হাজারীর সঙ্গে সখ্য গড়ে তোলেন আজিজ। 
 
গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর ফেনী পৌর প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন আগস্ট ২০২৪ মাসে কনজারভেন্সি শাখার কর্মচারীদের বেতন বিল বাবদ পরিশোধ করেছেন ১৯ লাখ টাকা। অথচ গত ১৫ বছর এ শাখা থেকে প্রতি মাসে বেতন বিল বাবদ খরচ দেখানো হতো ৩৫ থেকে ৪০ লাখ টাকা। দুই ঈদে অতিরিক্ত ৬৬ লাখ টাকা উত্তোলন করে নিতেন। প্রতি মাসে ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করা হতো ১৬ লাখ টাকা। বছরে টাকার পরিমাণ ১ কোটি ৯২ লাখ টাকা।
স্থানীয়দের দাবি, পুনরায় তার ফিরে আসা ফেনী পৌরসভার চলমান সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে নেওয়া বিভিন্ন প্রদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করবে। এর আগে আজিজুল হক ২০০৭ থেকে  ২০১৩ সাল পর্যন্ত  সহকারী প্রকৌশলী  হিসেবে কর্মরত  ছিলেন,  পরবর্তীতে  প্রমোশন  নিয়ে নির্বাহী প্রকৌশলী  হিসেবে ২০১৩- ২০২৫ সাল পর্যন্ত  ফেনী পৌরসভায় কর্মরত  ছিলেন। 
 
এদিকে আজিজ  এমপি নিজাম হাজারীকে মামা-ভাগিনা পরিচয় দিয়ে মেয়রসহ সবাইকে শাসিয়ে যেতেন। এতে তার অপকর্মের বিষয়ে কেই কথা বলতে পারত না। 
তাদের এ অপকর্ম অব্যাহত রাখতে পৌর অর্থায়নে সাবেক এমপি নিজামের হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত তার মালিকীয় গ্রিন হাউজ, ৬টি বাড়ি ও ৫টি পুকুরঘাটে আলোকসজ্জা, ড্রেনেজ নির্মাণ ও পারিবারিক কবরস্থানকে সুসজ্জিত করে রাখতেন। প্রতি অর্থবছরে এর পেছনে পৌরসভার ব্যয় হতো প্রায় কোটি টাকা।
 
পৌরসভার বিধিমালার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পৌরসভার রাজস্বের টাকা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১৫টি বহুতল ভবন তৈরি, হাটবাজার স্কুল কলেজের গেট নির্মাণ, কয়েক কোটি টাকা ব্যয়ে ফেনী মডেল থানার উন্নয়ন ও দুই পাশে দুইটি দৃষ্টিনন্দন গেট নির্মাণ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবির সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম ও পুলিশ কর্তাদের ব্যক্তিগত বাসার উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ড করেছেন। এই সিন্ডিকেটের অপকর্ম নিয়ে তৎকালীন মেয়র, কাউন্সিলর বা কোনো কর্মচারী প্রতিবাদের সাহস করতেন না। প্রতিবাদ করতে চাইলে এমপি নিজামকে দিয়ে তাদের শাসানো হতো।
 
বর্তমানে আজিজের ফেনীর বদলির খবরে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন,দীর্ঘ ১৫ বছর ফেনী পৌরসভাকে অনিয়ম দুর্নীতি করে গেছেন এখন আবারো ফেনীতে দুর্নীতি করতে এসেছেন। আজিজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির দুদকের তদন্ত চলছে, দুদকের তদন্তাধীন একজন নির্বাহী প্রকৌশলীকে আবারো ফেনী পৌরসভায় বদলি করাকে অনেকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে  করেছেন।

এমএসএম / এমএসএম

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ