ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ জুন) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে বাজারের ফকিরহাটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় একের পর এক দোকান পুড়ে যায় এবং ব্যবসায়ীদের কোটি কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়।ভূরুঙ্গামারী উপজেলায় নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগার খবর দেওয়া হয় পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৪০ মিনিট সময় নেন। ততক্ষণে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত পুঁজি মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। অনেক ব্যবসায়ী এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তারা সরকারের কাছে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই ভূরুঙ্গামারী উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে উপজেলার কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিস আসার জন্য অপেক্ষা করতে হয়, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর ভূরুঙ্গামারীবাসী আবারও জোরালোভাবে উপজেলায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে এবং জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied