বড়লেখায় সেই অভিযুক্ত তহসিলদারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্ত
মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত তহসিলদার আশীষ কুমার সরকারের বিরুদ্ধে খাজনা আদায়ে অনলাইনে বেশি টাকা এন্ট্রি দিয়ে পরে উৎকোচে কম টাকার রশিদ প্রদানসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অভিযোগের স্বপক্ষে ১৬ জন ভুক্তভোগির বক্তব্য গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল আলম মাহবুব।
জানা গেছে, দক্ষিণভাগ ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত তহসিলদার আশীষ কুমার সরকার খাজনা আদায়, নামজারি ও ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা প্রদানে ভূমি মালিকদের নানাভাবে হয়রানি করেন। এই অফিসের আওতাধীন এলাকার ভূমি মালিকগণ বিগত বছরের জমির খাজনা তহসিল অফিসে গিয়ে যতটুকু ভোগদখলে ততটুকুরই খাজনা পরিশোধ করতেন। ইদানিং খাজনা পরিশোধে তারা নানা বিড়ম্বনা ও হয়রানির শিকার হচ্ছেন। তহসিলদার আশীষ সরকার আগের পরিশোধিত খাজনা রশিদ ভূয়া ও জাল বলে প্রত্যাখ্যান করে অনেকের ১৩৭৯ইং সন থেকে অনলাইনে বকেয়া ধরে সব টাকা পরিশোধের চাপ দেন। আইডিতে ২০-৩০-৫০ হাজার, ১ লাখ টাকা এন্ট্রি দিয়ে রাখেন। বড় অঙ্কের খাজনা দেখে যোগাযোগ করলে ১০/২০ হাজার টাকা নিয়ে ১১২ টাকার রশিদ দেন।ভুক্তভোগি মতিলাল দাস বলেন, খাজনা দিতে গেলে তিনি প্রথমে তাকে ৩ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা খাজনার হিসাব দেন। পুরাতন রশিদ দেখালে সেটি ভূয়া বলে অনলাইনে সম্পূর্ণ খাজনা পরিশোধ করতে বলেন। খাজনা কমানোর সুযোগ আছে কি-না জানতে চাইলে বলেন, সব মিলিয়ে ১,২৫০০০ টাকা দিবেন, রশিদ পাবেন ৫০ হাজার টাকার।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব জানান, জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার তার কার্যালয়ে লিখিত অভিযোগটির তদন্ত করেন। অনুষ্ঠিত শুনানীতে অংশ নিয়ে অভিযোগের স্বপক্ষে ১৬ জন ভুক্তভোগি তাদের বক্তব্য দিয়েছেন। এসময় অভিযুক্তেরও বক্তব্য নিয়েছেন। কার্যক্রম শেষে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিবেন। জেলা প্রশাসক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied