শ্রীমঙ্গল থানার নতুন ওসি রুহুল আমিন তালুকদার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রুহুল আমিন তালুকদার। বুধবার (৩ জুন) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।এর আগে তিনি মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, রুহুল আমিন তালুকদার ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি
নেত্রকোণা জেলার মদন উপজেলায় জন্মগ্রহণ করেন একটি সোনামধন্য মুসলিম পরিবারে। তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, নতুন ওসি তাঁর দক্ষতা, সততা ও দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে থানার কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবেন। পাশাপাশি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা মনে করছেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি রুহুল আমিন তালুকদার বলেন, “মানুষের সেবা করার অঙ্গীকার নিয়েই বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় থাকবে। চুরি, ডাকাতি, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে শ্রীমঙ্গলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ শ্রীমঙ্গল গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ শ্রীমঙ্গল গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান