ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকির যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসমি বরিশাল থেকে গ্রেফতার


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৫-৬-২০২৬ দুপুর ৩:১২
পটুয়াখালীর দুমকি উপজেলার যৌতুক নিরোধ আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নিজাম উদ্দিন গাজীকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
 শুক্রবার (৫ জুন) সকাল ৮:৩০ ঘটিকায় বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানা এলাকার সার্কুলার রোডস্থ একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন গাজী পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চরগরবদী গ্রামের ইউনুছ গাজীর ছেলে। তাঁর বিরুদ্ধে দুমকি এলাকার আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলা রয়েছে, যার নম্বর সিআর-৬০/২৬। এই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারির পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
 
​আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আসামি নিজাম উদ্দিন গাজী পরিচয় গোপন করে বরিশাল শহরের কোতোয়ালি থানা এলাকার সার্কুলার রোডের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে আত্মগোপন করে আছেন—এমন গোপন সংবাদ পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে আজ সকালে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ সহায়তায় উপ-পরিদর্শক (এসআই) সজিব হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স ওই বাসায় এক আকস্মিক অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও সকাল সাড়ে আটটার দিকে তাঁকে সফলভাবে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার জন্য পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী