ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে ত্রিশালে বাড়ছে পতাকা ও জার্সি বিক্রি


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৬ দুপুর ৩:১৩
ময়মনসিংহের ত্রিশালে ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মলেও বিক্রি হচ্ছে প্রিয় দলের পতাকা ও জার্সি। আর মাত্র কদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ’। ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে এক উৎসবের আমেজ। প্রতিবারের মতো এবারও মাঠে খেলা গড়ানোর আগেই শুরু হয়েছে বিশ্বকাপের তুমুল উন্মাদনা। ছড়িয়ে পড়েছে দেশের শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়—সবখানেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
 
এদিকে ত্রিশাল উপজেলা ১২টি ইউনিয়নের ছোট বড় অসংখ্য বাজার গুলোতে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি। এবং কি কিছু স্কুল কলেজের সামনেও অস্থায়ী ফেরি করে পত্রিকা বিক্রি দেখা যায়।দোকানিরা আকাশি-সাদা কিংবা হলুদ-সবুজসহ নানা রঙের জার্সি নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতারাও ভিড় করছেন তাদের পছন্দের দলের জার্সি ও পতাকা কিনতে।
 
তবে বাজারে সবচাইতে বেশি বিক্রি হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির জার্সি ও পতাকা। ফুটপাতে ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যে জার্সি পাওয়া গেলেও বড় দোকানগুলোতে তা ৫০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
 
একাধিক বিক্রেতা জানান, অন্যান্য সময়ের তুলনায় এবার বিশ্বকাপ উপলক্ষে জার্সি ও পতাকার চাহিদা অনেক বেশি। খেলার দিন যত এগিয়ে আসছে, বিক্রিও তত বাড়ছে।
 
ফুটপাতে পত্রিকা ও জার্সি বিক্রেতা মোঃ সাদ্দাম হোসেন বলেন, আমি সারা বছরই হাটে-বাজারে ঘুরে পতাকা, স্টিকার, ব্রেসলেটসহ নানা রকম সামগ্রী বিক্রি করি। সামনে বিশ্বকাপ ফুটবল খেলা থাকায় এখন অন্যান্য জিনিসের পাশাপাশি বিভিন্ন দেশের পতাকা ও খেলোয়াড়দের জার্সি বিক্রি করছি। 
 
তিনি আরও বলেন, বিশ্বকাপ উপলক্ষে এসবের বেশ ভালো চাহিদা রয়েছে। আমার কাছে ১৫০ থেকে ৪০০ টাকা দামের জার্সি ও পতাকা আছে। এর মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি-পতাকাই বেশি বিক্রি হচ্ছে।
 
আরেক ফুটপাতে পতাকা বিক্রেতা মোঃ ফয়সাল বলেন, আমি মৌসুম অনুযায়ী যখন যা পাই, তা-ই বিক্রি করি। গত প্রায় ২০ দিন ধরে পতাকা ও জার্সি বিক্রি করছি। আমার কাছে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের জার্সি রয়েছে। প্রতিদিন ৩০০০ থেকে ৪০০০ টাকার মতো বিক্রি হয়। খেলা যত ঘনিয়ে আসবে, বিক্রি তত বাড়বে বলে আশা করছি।
 
আর্জেন্টিনা সমর্থক হৃদয় বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। বিশ্বকাপ উপলক্ষে বড় আকারের একটি পতাকা তৈরি করে বাড়ির ছাদে টানিয়েছি। সেই সাথে প্রিয় দলের জার্সিও কিনেছি।
 
জহিরুল নামে আরেকজন বলেন, আমি নিজে আর্জেন্টিনার সমর্থক, আমার ছোট ভাই ব্রাজিলের সমর্থন করে। তাই ওদের জন্য পত্রিকা ও জার্সি কিনতে এসেছি। খেলা উপলক্ষে বাড়ির ছাদে প্রিয় দলের পতাকাও ওড়ানো হবে। আমাদের পরিবারে বিশ্বকাপ এলেই এক অন্যরকম উন্মাদনা তৈরি হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা