ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মদনে ছাত্রদল নেতার হামলায়, দুই পুলিশ সদস্য আহত


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৫-৬-২০২৬ দুপুর ৩:১৫

নেত্রকোণার মদন পৌরশহরে ছাত্রদল নেতার কিল ঘুসিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
 ঘটনার পরপরই অভিযুক্ত ছাত্রদল নেতা মিঠু মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। 

 ৪ জুন (বৃহস্পতিবার)  রাত পৌনে নয়টায় মদন পৌর সদরের সরকারী কলেজ মোড়ে এ ঘটনা ঘটেছে।

 আহত পুলিশ সদস্যরা হলেন, মো.ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। তাঁরা মদন থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  

অভিযুক্ত মিঠু মিয়া মদন সরকারী  হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তিনি মদন পৌরশহরের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদন সরকারী কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসস্ট্যান্ডে যাত্রীরা অপেক্ষারত ছিল চট্টগ্রাম যাওয়ার জন্য। যথা সময়ে বাস কাউন্টারে না আসায় যাত্রীরা কাউন্টারে হট্টগোল করছিল। খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তরিকুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে। এ সময়  ছাত্রদল নেতা মিঠু মিয়া সেখানে গিয়ে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করেন। ওসির নির্দেশে পুলিশ সদস্যরা মিঠুকে একটু দূরে সরতে বললে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের ওই দুই সদস্যর ওপর হামলা চালায় মিঠু। মিঠু  কিল ঘুসি মেরে দুই পুলিশ সদস্যকে আহত করে।  পরে পুলিশ মিঠুকে আটক করে থানায় নিয়ে যায়। 

এ ব্যাপারে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল জানান, ‘শুনেছি একটি ঝামেলার কারণে মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিঠুকে আটক করেছে পুলিশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

মদন থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান,‘ যাত্রীদের সাথে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক আঘাত করে দুই পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম জানান,‘ কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমি উপস্থিতে থেকে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করেছি। এ সময় পুলিশর সাথে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। সে বিষয়ে পুলিশ ব্যবস্থা নিবেন।’

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত