ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাকিস্তানকে ছয় ওভারেই ম্যাচ জেতার ফর্মুলা বলে দিলেন আফ্রিদি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ১:৪৫

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি বিশ্বাস করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সেরা উদ্বোধনী জুটি হবে শারজিল খান ও ফাখর জামানের মধ্যে। নিজের ইউটিউব চ্যানেলে এ কথা বলেছেন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই অলরাউন্ডার।

আফ্রিদির মতে, ফাখর ও শারজিল যদি ইনিংসের সূচনা করেন তাহলে পাওয়ার প্লে’র ছয় ওভারের মধ্যেই ম্যাচ জিতে নিতে পারবে পাকিস্তান। এ দুই বাঁহাতি ওপেনারের ওপর অগাধ আস্থা আফ্রিদির।

ইউটিউবের লাইভ সেশনে তিনি বলেছেন, ‘প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। তবে আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ওপেনার হওয়া উচিত ফাখর জামান ও শারজিল খানের। এ দুজনের একজনও যদি ক্লিক করতে পারে তাহলে ছয় ওভারের মধ্যেই ম্যাচ জিততে পারবো।’

উল্লেখ্য, পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই শারজিল। অন্যদিকে বিশ্বকাপ স্কোয়াডে শুরুতে ছিলেন না ফাখরও। তাকে রিজার্ভ থেকে শেষ মুহূর্তে দলে নিয়েছে পাকিস্তান। এখন মূলত মিডল অর্ডারে খেলেন ফাখর। তবু এ দুজনকেই ওপেনার হিসেবে দেখতে চান আফ্রিদি। ফাখরের বর্তমান ব্যাটিং পজিশন নিয়েও সন্তুষ্ট নন তিনি।

আফ্রিদি বলেছেন, ‘আমি ফাখর জামানের ব্যাটিং পজিশন নিয়েও খুশি নই। আমি জানি না কে তাকে পাঁচ বা ছয় নম্বরে খেলতে বলেছে। কারণ সে পুরো ক্যারিয়ার জুড়ে ওপেনার হিসেবে খেলেছে। আমাদের দলে তার মতো একজন ওপেনার প্রয়োজন আছে। যে কি না প্রথম ছয় ওভারে যত বেশি সম্ভব রান করতে পারে।’

এমএসএম / এমএসএম

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব