দুমকীতে বজ্রপাতে প্রাণ গেল গরু আনতে যাওয়া মজিবরের
পটুয়াখালীর দুমকি উপজেলায় বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজিবর সরদার লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বাড়ির পশ্চিম পাশের মাঠে থাকা গরু আনতে যান মজিবর। এ সময় হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে
ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
Link Copied