পেকুয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় পেকুয়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধরা’র পেকুয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এম আজম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয়। গণমাধ্যমকর্মী সোহেল আজিমের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য দেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরুল হাসান এবং ধরা’র পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পরিবেশকর্মী দেলোয়ার হোসেন।
সভাপতির বক্তব্যে এম আজম উদ্দিন বলেন, সরকার পেকুয়া বাজার থেকে প্রতিবছর প্রায় আড়াই কোটি টাকা রাজস্ব আদায় করলেও বাজারের বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো ডাম্পিং স্টেশন স্থাপন করা হয়নি। ফলে বাজারের অধিকাংশ বর্জ্য কহলখালী খালে ফেলা হচ্ছে, যা খালটির পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি কহলখালী খালকে দখল ও দূষণমুক্ত করে তার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি নদী দখল, পাহাড় নিধন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে বাজারের কোনো ময়লা-আবর্জনা কহলখালী খালে ফেলা হলে তা প্রতিরোধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয় বলেন, দেশের মোট ভূমির ২৫ শতাংশ বনাঞ্চল থাকার কথা থাকলেও বর্তমানে তা প্রায় ১৫ শতাংশে নেমে এসেছে। এর ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তীব্র গরম ও খরার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা যেভাবে নগরায়ন করছি, সেভাবে সবুজায়ন করছি না। পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে। নদী দখল ও পাহাড় নিধনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। ইতোমধ্যে বিশেষ অভিযানের মাধ্যমে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড