ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন যাত্রী নিহত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৫-৬-২০২৬ দুপুর ৩:২৭
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
পুলিশ জানায়, সকালে কসবা থেকে অটোরিকশা করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তিনজনের মৃত্যু হয়।খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
এদিকে সরাইল উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি হাজ্বী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।

এমএসএম / এমএসএম

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ