মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন,নেতৃত্বে ফারুক ও আজিজ
উৎসবমুখর পরিবেশে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
৪ জুন বৃহস্পতিবার মহেশখালী উপজেলা হলরুমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৩৮ ভোটারের মধ্যে ৩৫ জন ভোটাধিকার প্রদান করেন। এবার ৬টি পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক (জনকণ্ঠ) পত্রিকার প্রতিনিধি ফারুক ইকবাল এবং সাধারণ সম্পাদক পদে (সাগরদেশ) পত্রিকার প্রতিনিধি এম আজিজ সিকদার নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক পদে এ. কে রিফাত কোষাধ্যক্ষ পদে আবু বক্কর ছিদ্দিক, প্রচার সম্পাদক পদে মাওলানা মিছবাহ উদ্দিন আরজু এবং দপ্তর সম্পাদক পদে সুব্রত আপন নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন আজাদ, সহকারী নির্বাচন কমিশনার ইকবাল বাহার চৌধুরী, মৌলানা সিরাজুল ইসলাম, মৌলানা ইউনুস ও আ ন ম হাসান তাদের নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচন পর্যবেক্ষক ছিলেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম,মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহফুজুল হক, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোলতান, বিএনপি নেতা জাহেদুল হক নাহিদ, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম, মহেশখালী উপজেলা কৃষক দলের সভাপতি মো: শাহাব উদ্দিন, মহেশখালী উপজেলা ছাত্রদলে আহ্বায়ক তারেক রহমান জুয়েলসহ মহেশখালী উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
নির্বাচন শেষে সাবেক সভাপতি জে এইচ এম ইউনুস বলেন,মহেশখালী উপজেলা প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের ঐক্য,পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করেছে।দায়িত্বের পরিসর বদলালেও দায়িত্ববোধ কখনো শেষ হয়না।আমি বিশ্বাস করি নতুন নেতৃত্ব সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবে।
সাবেক সাধারণ সম্পাদক আ ন ম হাসান বলেন,এই প্রেসক্লাব আমাদের আবেগ আমাদের পরিচয়। দায়িত্ব পালনের সময় সহকর্মীদের ভালবাসা পেয়েছি তা অমূল্য।নতুন কমিটির প্রতি আমার পরিপূর্ণ সমর্থন থাকবে। সবাইকে মিলেমিশে সংগঠনে মর্যাদা রক্ষা করতে হবে।
নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবাল বলেন,মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য আমার শক্তি। তাদের নিয়ে ক্লাবের অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করব।ক্লাবের মান ক্ষুন্ন হয় এমন কাজ করা থেকে সকলকে সজাগ থাকতে হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম আজিজ সিকদার বলেন,এই বিজয় কোনো ব্যাক্তিগত অর্জন নয়। এটি সকল সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তের প্রতিফলন। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা সবাইকে নিয়ে কাজ করবো।
নবনির্বাচিত কমিটিকে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন