কাপ্তাই সুরের ধারার শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন
রাঙামাটির কাপ্তাইয়ের সাংস্কৃতিক সংগঠন কাপ্তাই সুরের ধারার শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ জুন) বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত পরীক্ষা সম্পন্ন হয়। ধ্রুব পরিষদ বাংলাদেশ এর অধীনে স্বীকৃতি প্রাপ্ত কেন্দ্র হিসেবে কাপ্তাই সুরের ধারার প্রথম সঙ্গীত বিষয়ক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই সুরের ধারা সভাপতি প্রদীপ মল্লিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, ধ্রুব পরিষদ বাংলাদেশ এর পরীক্ষক ডাঃ উজ্জ্বল চক্রবর্তী, সঙ্গীত প্রশিক্ষক তপন কান্তি দাশ, প্রকৌশলী রিমন সাহা, আবৃত্তি প্রশিক্ষক অদিতি সাহা, সুরের ধারা সংগঠনের যুগ্ন সম্পাদক অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক স্বপ্না মারমা, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গা, সহ অর্থ সম্পাদক সুমনা তঞ্চঙ্গা প্রমুখ।
উক্ত পরীক্ষার সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, তবলা বিষয়ে শতাধিক পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রথমবারের মতো কাপ্তাই সুরের ধারার আয়োজনে সঙ্গীত বিষয়ক এমন মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ছাত্রছাত্রী এবং অভিভাবকরা উচ্ছ্বসিত এবং আনন্দিত।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড