ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলি ও হরিণের মাথাসহ করিম শরীফ বাহিনীর ডাকাত বাচ্চু গ্রেপ্তার


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৫-৬-২০২৬ দুপুর ৩:৩৫

সুন্দরবন অঞ্চলকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে চলমান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় বাগেরহাটের শরণখোলা উপজেলার আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘করিম শরীফ বাহিনী’র একটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড। গত বুধবার (৩ জুন) বিকেল ৩টায় গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক পরিচালিত এই অভিযান চলাকালীন বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে ওই দস্যু দলের সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) আটক করা হয়। এ সময় দস্যুদের ব্যবহৃত আস্তানাটি ধ্বংস করার পাশাপাশি সেখান থেকে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জার, শিংসহ ১টি হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১টি কাঠের বোট উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ১০টায় কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন পি সি বাড়ইখালি এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত আরও কিছু সরঞ্জাম উদ্ধার করে। কোস্টগার্ড ও পুলিশ জানায়, মোরেলগঞ্জের বাসিন্দা বাচ্চু হাওলাদার দীর্ঘদিন ধরে এই বাহিনীর হয়ে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সাথে জড়িত ছিলেন। বৃহস্পতিবার মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর এবং মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত সরঞ্জামসহ গ্রেপ্তারকৃত বাচ্চুকে মোরেলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মাহমুদুর রহমান; একই সাথে সুন্দরবনকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখতে কোস্টগার্ডের এমন কঠোর দস্যু দমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা