ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মোংলায় ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার, জাল পরিচয়পত্র উদ্ধার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৫-৬-২০২৬ দুপুর ৩:৩৮

বাগেরহাটের মোংলা উপজেলার ইপিজেড ক্যাফে এলাকা থেকে আবু হাসান (৩৫) নামের এক ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুইটি জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আবু হাসান বাগেরহাটের রামপাল উপজেলার গড়বুনিয়া গ্রামের ইউনুচ আলী শেখের ছেলে।

মোংলা থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে আবু হাসান মোংলা ইপিজেড ক্যাফের পাশে অবস্থান নিয়ে নিজেকে র‍্যাব সদস্য ও গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোংলা থানার এসআই দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে আবু হাসান নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করেন এবং ভুয়া আইডি কার্ড প্রদর্শন করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং তাঁর কাছে থাকা পৃথক দুইটি জাল পরিচয়পত্র জব্দ করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেছে। মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান জানান, গ্রেফতার আবু হাসানের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাঁকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত