পেকুয়ায় নিজ উদ্যোগে কালভার্ট সংস্কার করলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বালির পাড়া আবাসন প্রকল্প এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত কালভার্ট নিজ উদ্যোগে সংস্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ।
৪ জুন (বৃহস্পতিবার) বিকালে নিজ অর্থায়নে কালভার্টটি সংস্কার করেন তিনি।
দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কালভার্টটি সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছিল। এ অবস্থায় এলাকার মানুষের কষ্ট লাঘবে পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ নিজ অর্থায়ন ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেন।
সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান হওয়ায় তারা অত্যন্ত খুশি। তারা এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে ধন্যবাদ জানান।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ বলেন, জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখব।
এলাকার সচেতন মহল মনে করছেন, এমন জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবান ও সামাজিক সংগঠনের নেতাদেরও অনুপ্রাণিত করবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড