বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
রাজশাহীর বাঘা পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী তাজুল ইসলামের বিরুদ্ধে কাজের বিল ও নতুন প্রকল্পের অনুমোদনের জন্য মোট ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার। বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন স্থানীয় ঠিকাদার মো. রবিউল ইসলাম।
লিখিত অভিযোগে রবিউল ইসলাম জানান, বাঘা পৌরসভার কোভিড-১৯ প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার কাজ তিনি ৬ মাস আগে শেষ করেন। কিন্তু বকেয়া বিলের জন্য গত ৫ মাস ধরে তাগিদ দিলে প্রকৌশলী তাজুল ইসলাম তার কাছে ৩ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকার করায় এখন পর্যন্ত বিল আটকে রেখেছেন।
পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের টেন্ডার আইডি ১২৫৮০১৬-এর আওতায় বাঘা-আড়ানী রোড থেকে সাহারা কাউন্সিলরের বাড়ি পর্যন্ত ২৫০ মিটার রাস্তার কাজ তার স্ত্রী নিশাত জাহানের মালিকানাধীন 'মায়ের দোয়া কনস্ট্রাকশন' লটারিতে পায়। কাজের মূল্য ২৬ লাখ ৩৫ হাজার ৯৭৫ টাকা। ১৮ মে ২০২৬ কাজটি উদ্বোধন করা হয়।
রবিউলের ভাষ্য, গত ৩ জুন সহকারী প্রকৌশলী মো. মুকুল হোসেন কাজে গাঁথুনি কম আছে বলে জানান। তিনি সিডিউল অনুযায়ী কাজ হয়েছে দাবি করেন। ওই দিন বিকেল ৩টায় প্রকৌশলী তাজুল ইসলাম গাঁথুনি ঠিক নেই অজুহাতে ১ লাখ টাকা ঘুষ চান। ৪ জুন সকালে পূর্বের বিলের জন্য গেলে তাজুল ইসলাম আগের ৩ লাখ ও নতুন কাজের ১ লাখসহ মোট ৪ লাখ টাকা ঘুষ দাবি করেন।
অভিযোগে তিনি আরও বলেন, টাকা দিতে অস্বীকার করায় তাজুল ইসলাম ঠিকাদার বাবু ও হিরাউল ইসলামের সামনে তার ফাইল ছুড়ে ফেলে দেন এবং চেয়ার তুলে হামলার উদ্দেশ্যে তেড়ে আসেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে জানতে প্রকৌশলী তাজুল ইসলামকে মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, "আপনি অফিসে আসেন, সাক্ষাতে কথা হবে"—বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাম্মী আক্তার জানান, "এ সংক্রান্ত কোনো তথ্য আমার জানা নেই, তাই আমি এ সম্পর্কে কিছু বলতে পারব না।"
এ ঘটনায় ঠিকাদার ও পৌর কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied