খুলনার ট্রিপল মার্ডার:
রফিকুলকে বরিশাল থেকে গ্রেপ্তার করলো র্যাব
খুলনার সোনাডাঙা থানা এলাকার সুজুকি গলিতে হওয়া ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে বরিশাল জেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর অধিনায়ক লেফ: কর্নেল নিস্তার আহমেদ।
র্যাব-৬ সূত্র জানায়, সোনাডাঙা থানার আলোচিত শ্বাশুড়ি ও দুই সন্তান হত্যা মামলার ১ নম্বর আসামি রফিকুল ইসলাম হাওলাদার দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সদর কোম্পানি এবং র্যাব-৮ এর একটি যৌথ দল বরিশালের কোতোয়ালি থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম হাওলাদার খুলনা জেলার দৌলতপুর থানার বাসিন্দা। তিনি হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে এজাহারভুক্ত আসামি।
র্যাব-৬ এর অধিনায়ক লেফ: কর্নেল নিস্তার আহমেদ বলেন, হত্যাকান্ডের এ ঘটনার পর র্যাব-৬ রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করতে সক্রিয় ছিলো। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে, এর আগে, শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকি গলির পাশের একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের নানি বেবি বেগম (৬৫) ও তার দুই নাতি শামীম (১২) ও মুস্তাকিম (৪) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের আপন বাবা সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা