ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে নিখোঁজ কিশোরীকে ঘিরে রহস্য, লাইভে বাবার অভিযোগ অস্বীকার করলেন মেয়েটি


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৬ দুপুর ৪:৪

গুড়ার আদমদীঘি উপজেলায় এক পুলিশ সদস্যের ১৭ বছর বয়সী কিশোরীর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে বাবা মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করছেন, অন্যদিকে কিশোরী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সেই অভিযোগ অস্বীকার করেছেন। নিখোঁজ কিশোরীর নাম তসনিয়া রানা তামান্না (১৭)। তার বাবা মো. রানা মাসুদ আদমদীঘি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রথমবার নিখোঁজ হন তামান্না। এ ঘটনায় তার বাবা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা শহিদ হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে হাজির করলে তামান্না জবানবন্দিতে জানান, তিনি শহিদ হোসেনের সঙ্গে স্বেচ্ছায় বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। বয়স কম হওয়ায় এবং মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে পরে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে বাবার জিম্মায় ফেরার একদিন পর, ১ মে সকালে তামান্না আবারও শহিদ হোসেনের সঙ্গে চলে যান। এ ঘটনায় পুনরায় অভিযোগ দায়ের করা হলে ৭ মে আদমদীঘি থানায় আরেকটি মামলা হয়। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।
দ্বিতীয়বার নিখোঁজ হওয়ার পর তামান্না নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দাবি করেন, তাকে অপহরণ করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, শহিদ হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং উভয়ের সম্মতিতেই তারা সংসার করছেন। পারিবারিক অমতের কারণেই অপহরণের অভিযোগ আনা হয়েছে বলেও তিনি দাবি করেন। এদিকে কিশোরীর বাবা রানা মাসুদ অভিযোগ করেন, মেয়ের নিখোঁজ হওয়ার পর মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার কাছে ঘুষ দাবি করেছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রথমে সাধারণ ডায়েরি এবং পরে মামলা রুজু করা হয় বলে তার দাবি। মেয়েকে এখনো উদ্ধার করা না যাওয়ায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন এবং একজন পুলিশ সদস্য হয়েও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী যথাসময়ে মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ