ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৬ বিকাল ৬:১৯
টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজার ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (০৫ জুন) জুমার নামাজের পর উপজেলার রাউৎবাড়ী-জিগাতলা ঈদগাহ ও কবরস্থানের সামনে ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার ছাত্র-জনতা, যুবসমাজ, মুসল্লিসহ প্রায় ৩ শতাধিক লোক অংশ নেয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন- মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজা ধর্ষণের এক মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। এই প্রতিবন্ধী ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো বলেও জানান তারা।
 
বক্তারা বলেন- সারাদেশের মত ভূঞাপুরও নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। শিশু ধর্ষণ থেকে শুরু করে প্রতিবন্ধী ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান তারা।
 
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত ধর্ষণকারীদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
 
উল্লেখ্য, গত এপ্রিল মাসের ২৭ তারিখে মানসিক ভারসাম্যহীন তরুণী মনিজাকে রাতভর দলবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে ফেলে রেখে যায় একদল ধর্ষণকারী। পরের দিন সকালে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী তার বাড়িতে পৌঁছে দেয়।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন