ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জে বাপার আলোচনা সভা ও মতবিনিময়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-৬-২০২৬ বিকাল ৬:২২

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার ভূইয়াগাঁতীস্থ খোলা বার্তা কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রায়গঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মো. আশরাফ আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. সাইদুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব জীবনযাপন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা রায়গঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. এরশাদ আলী, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. সোহেল রানা, সদস্য মোছা. মাহবুবা খাতুন, সেফা খাতুন, স্বেচ্ছাসেবী মো. ইউসুফ আলীসহ সংগঠনের সদস্য, পরিবেশকর্মী, সাংবাদিক ও সচেতন নাগরিকরা।

আলোচনা শেষে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ