ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ১:১৮

ডেঙ্গুর বিস্তার রোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৬ জুন) সকাল ১০টায় শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশগ্রহণ করে।

আলোচনা সভায় উপজেলা প.প স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল আরিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শাকিল রহমানসহ হাসপাতালের নার্স ও অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। তিন দিনের বেশি কোনো স্থানে পানি জমে থাকতে না দেয়ার জন্যও সবাইকে আহবান জানানো হয়।

উপজেলা প.প স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল আরিফ  বলেন, জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরে লালচে দাগসহ ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ রোগ মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতা। নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব।

স্থানীয় সচেতন মহলের মতে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা গেলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। তারা এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা