ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে শনিবার (৬ জুন) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে আয়োজিত র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ উজ জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ফারিহা তানজিম এবং সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) অনিরুদ্ধ দেব রায়।
এছাড়া রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, বাংলাদেশ স্কাউটস, স্বাস্থ্য বিভাগের নার্স, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান বলেন, “প্রতি শনিবারের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুর মৌসুমে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “ডেঙ্গুর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তাই এডিস মশার বংশবিস্তার রোধই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। কোথাও যেন পানি জমে না থাকে এবং বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে সরকারি উদ্যোগে মশক নিধন কার্যক্রমও অব্যাহত থাকবে।”
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি