ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​রাণীনগরে বাড়ছে মৎস্য অভয়াশ্রম রক্ষা পাচ্ছে দেশীয় প্রজাতির মাছ


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ১:২০

 নওগাঁর রাণীনগর উপজেলায় দেশীয় ও বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ সংরক্ষণে এক নীরব বিপ্লব ঘটছে। শুষ্ক মৌসুমে জলাশয় শুকিয়ে যাওয়া এবং অবৈধ সরঞ্জামের যত্রতত্র ব্যবহারের কারণে একসময় হারিয়ে যেতে বসা দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে নতুন ও সংস্কারকৃত মৎস্য অভয়াশ্রমগুলো। স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ইতিমধ্যে উপজেলার নদী, খাল ও বিলে মাছের প্রাচুর্য আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

​উপজেলা মৎস্য দপ্তর ও প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্বে রাণীনগর উপজেলায় মাত্র ১টি মৎস্য অভয়াশ্রম ছিল। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে (এডিপির আওতায়) নতুন করে আরও ৫টি অভয়াশ্রম স্থাপন ও সংস্কার করা হয়েছে। এর ফলে উপজেলায় বর্তমান মোট অভয়াশ্রমের সংখ্যা দাঁড়িয়েছে ৬টিতে।
​
​হাতিরপুল রক্তদহ মৎস্য অভয়াশ্রম (রতনডারা খাল, হাতিরপুল এলাকা

​নদী, হাওর বা বিলের একটি নির্দিষ্ট অংশ যেখানে মাছের নিরাপদ প্রজননের জন্য সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এটি মূলত মা মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে।

​অবৈধ জাল ও সরঞ্জাম নিধনে কঠোর প্রশাসন
​অভয়াশ্রমগুলোতে মাছের নিরাপদ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর একযোগে কাজ করছে। মৎস্যজীবীদের সচেতন করার পাশাপাশি চলতি বছর রেকর্ড পরিমাণ ক্ষতিকর চায়না দুয়ারী জাল, বানা ও কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ ও বিনষ্ট করা হয়েছে, যা পুরো উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা জানান, মৎস্য অফিসে পর্যাপ্ত জনবল থাকলে এই কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হতো।

​উপজেলার কুজাইল এলাকার বাসিন্দা তুষার হোসেন জানান, ছোট যমুনা নদীতে একাধিক অভয়াশ্রম গড়ে ওঠায় এবার নদী থেকে পর্যাপ্ত পরিমাণ দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। স্থানীয় যুবসমাজ ও মৎস্যজীবীরা অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক কাজ করছেন। দেশীয় মাছের বংশ রক্ষায় উপজেলার অন্যান্য বিল ও খালেও এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।
​
​স্থানীয়দের সার্বিক সহযোগিতায় গড়ে তোলা এই অভয়াশ্রমগুলোতে মা মাছের সংখ্যা অনেক বেড়েছে। চলতি বর্ষা মৌসুমে নির্বিঘ্নে প্রজনন হওয়ায় এবার মাছের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।

পলাশ দেবনাথ চন্দ্র সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাণীনগর।দেশীয় মাছের বংশ বৃদ্ধিতে অভয়াশ্রম রক্ষা করার কোনো বিকল্প নেই। নওগাঁ জেলার ১১টি উপজেলায় মোট ৪০টি মৎস্য অভয়াশ্রমের মধ্যে রাণীনগরেই রয়েছে ৬টি। সাধারণ মানুষকে আরও সচেতন করে আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে