ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ১:২২

 ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মশাবাহিত এই রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। এরপর অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। 

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে ​​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ডেঙ্গু মোকাবিলায় কাজ করে যাচ্ছে। তবে একক কোনো প্রচেষ্টায় ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। 

ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে বাড়ির ছাদে, ফুলের টবে, ফেলে দেওয়া টায়ার বা ডাবের খোসায় যেন বৃষ্টির পানি জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে। সকলের সম্মিলিত সচেতনতায় আমরা আত্রাইবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত রাখতে পারব।

সভাপতি তার সমাপনী বক্তব্যে ডা. মো. খায়রুল আলম বলেন, ডেঙ্গু এখন আর অবহেলার বিষয় নয়, এটি একটি প্রাণঘাতী রোগ। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গু মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। 

তাই আমরা যদি নিজের ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখি, তবেই এই মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। আমরা সবাই যদি সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ আঙিনায় জমে থাকা পানি পরিষ্কার করি, তবেই ডেঙ্গু মুক্ত আত্রাই গড়া সম্ভব। আতঙ্কিত না হয়ে সচেতনতাই আমাদের মূল শক্তি।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার সাংবাদিক ও আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান। এছাড়াও এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক