ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার থানায় অপমৃত্যু মামলা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ১:২৪

নওগাঁর রাণীনগরে প্রিথিলা সাহা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার শ্রী পারইল ইউনিয়নের গুডনিয়া গ্রামের পশ্চিম পাড়ার প্রবাসী বাদল সাহার স্ত্রী। মৃত প্রিথিলা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জাফরপুর গ্রামের অনুকূল চন্দ্র মণ্ডলের একমাত্র মেয়ে।
​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে বিদেশ থেকে দেশে ফিরে প্রিথিলাকে বিয়ে করেন বাদল সাহা। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকই ছিল।

​গতকাল ৪জুন,  সন্ধ্যার আগে তারা স্বামী-স্ত্রী একসঙ্গে গল্পগুজব করেন। এরপর বাদল সাহা স্থানীয় বাজারে যান। মাগরিবের নামাজের পরপরই তিনি খবর পান তার স্ত্রী অসুস্থ। তাৎক্ষণিকভাবে বাড়িতে ছুটে এসে তিনি প্রিথিলাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

বাদল সাহা বলেন আমাদের মধ্যে কোনো টানাপোড়েন ছিল না। যখনই ও যা আবদার করেছে, আমি সাথে সাথে তা পূরণ করেছি। সন্ধ্যায়ও একসঙ্গে ভালো সময় কাটালাম, কিন্তু বাজারে যাওয়ার পরই এই খবর পাই। ​এদিকে একমাত্র মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা অনুকূল চন্দ্র মণ্ডল। তবে এই ঘটনায় স্বামী বা শ্বশুরবাড়ির কারও প্রতি কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি।অনুকূল মণ্ডল বলেন
​মৃত্যুর কিছু সময় আগেও আমার মেয়ে আমার সাথে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলেছে। ও আমার একমাত্র মেয়ে কোনো সমস্যা বা কষ্ট থাকলে অবশ্যই আমাকে বলতো। 

আমার জামাই এবং জামাইয়ের বাড়ির লোকজন খুবই ভালো। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু কেন যে এমন ঘটনা ঘটল আমি কিছুই বুঝতে পারছি না।খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূর লাশ উদ্ধার করে।

​ রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মণ্ডল জানান ​ঘটনার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার  অভিযোগ করেছে বাদল সাহার বড় ভাই পলাশ চন্দ্র সাহা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে