ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মুকসুদপুরে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মুকসুদপুরে এক সচেতনতামূলক র্যালি শনিবার (০৬ জুলাই) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মুকসুদপুর পৌরসভার বাস্তবায়নে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র্যালীতে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো: আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি তদন্ত মো:মতিয়ার
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.দ্বীপ সাহা,ডা: সালাউদ্দিন আহম্মেদ, মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। র্যালি শেষে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন,ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান ও আশ পাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন,বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত